শিরোনাম
লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? খেলাধুলায় ফিরলে কিশোর-তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে- পুলিশ সুপার দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম অপকর্মের দায়েই আওয়ামী লীগের পতন, পুনর্বাসনের সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী সাংবাদিকের রক্ত ঝরলে রাষ্ট্রের বিবেকও রক্তাক্ত হয়
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
দুই কোটি টাকা ঘুষ দাবি!

লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন সাময়িক বরখাস্ত

প্রকাশিত:মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার: দুই কোটি টাকা ঘুষ দাবির অভিযোগসংবলিত কথোপকথন ও আর্থিক লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দপ্তরাদেশে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুরের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনের আর্থিক লেনদেনসংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১(১) বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তাঁকে বিউবোর চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ভিডিওতে দুই কোটি টাকা থেকে না সরার কথা

প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওর কিছু অংশে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে, কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না।’ ভিডিওতে ঠিকাদারদের বিল পরিশোধ এবং বিভিন্ন প্রকল্পে মালামাল সরবরাহসংক্রান্ত কথোপকথনও রয়েছে বলে জানা গেছে।

ভিডিওর কয়েকটি অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণের দৃশ্য দেখা যায়। এ সময় টাকা গণনা ও পরিমাণ নিয়ে কথোপকথন শোনা যায়। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এখানে ৩৫ স্যার।’ জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এক লাখ ৩৫।’ ওই ব্যক্তি তখন বলেন, ‘আগে দিয়েছি এক লাখ স্যার।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের পদক্ষেপ নেয়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর নজর রয়েছে। সাময়িক বরখাস্তের আদেশ জারি হলেও অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারণে যথাযথ তদন্ত ও প্রযোজ্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।

আরও খবর

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার নয়, জনগণের জন্য কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি : পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

বাংলাদেশে দরকার মিল্টনের মতো সৎ, সাহসী ও দক্ষ প্রশাসক

রামগতি ও কমলনগরে ইটভাটার দূষণ, কৃষিজমির মাটি কাটা এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে সংসদ সদস্যের চিঠি

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চুয়েটে অচলাবস্থার দায় কার, উপাচার্য নিয়োগে এমন জেদ কেন?

জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পুলিশের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ!

লক্ষ্মীপুরকে বিচার বিভাগের মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সিনিয়র জেলা ও দায়রা জজ

লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

লক্ষ্মীপুরে সড়ক নির্মাণে বারবার বরাদ্দ, বারবার ভোগান্তি

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার

দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

এই সম্পর্কিত আরও খবর