শিরোনাম
লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? খেলাধুলায় ফিরলে কিশোর-তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে- পুলিশ সুপার দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম অপকর্মের দায়েই আওয়ামী লীগের পতন, পুনর্বাসনের সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী সাংবাদিকের রক্ত ঝরলে রাষ্ট্রের বিবেকও রক্তাক্ত হয়
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
যাত্রীবেশে কৌশলে ইজিবাইক চুরি, ঢাকা-ফরিদপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৩; কুমিল্লা থেকে চোরাই ইজিবাইক উদ্ধার

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার ১৭ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৭ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে যাত্রীবেশে প্রতারণার মাধ্যমে ইজিবাইক চুরির ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চুরি হওয়া ইজিবাইকটি কুমিল্লার মেঘনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। পরে তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার পল্লবী এলাকার নাজমুল ইসলাম (২৯), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুর রহিম (৩৫) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার মো. রিপন (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় মাছুম ভূঁইয়ার বাড়ির সামনে ইজিবাইকচালক ফাহিম হোসেনের (২০) গাড়িটি প্রতারণার মাধ্যমে চুরি করে নিয়ে যায় চক্রের সদস্যরা।

চুরির কৌশল হিসেবে চক্রের একজন সদস্য যাত্রীবেশে ইজিবাইকে ওঠেন। পরে আরেকজনকে সহযাত্রী হিসেবে গাড়িতে তোলা হয়। একপর্যায়ে প্রথম যাত্রী বাসা থেকে চাবি আনার কথা বলে গাড়ি থেকে নেমে যান। পরে চক্রের আরেক সদস্য চালককে ওই যাত্রীর খোঁজ নিতে পাঠান। এ সুযোগে আগে থেকে প্রস্তুত থাকা চক্রের অপর সদস্য ইজিবাইকটি চালিয়ে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেক এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর রাত ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টার দিকে ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রিপনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার মেঘনা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তঃজেলা সংঘবদ্ধ ইজিবাইক চোরচক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। চক্রটি বিভিন্ন জেলায় প্রাইভেটকার নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে ইজিবাইকচালকদের লক্ষ্যবস্তু বানাত। চক্রের সদস্যরা আলাদা আলাদা দায়িত্ব পালন করতেন। তাঁদের কেউ যাত্রীবেশে ইজিবাইকে উঠতেন, কেউ অপেক্ষমাণ যাত্রীর ভূমিকা পালন করতেন, আবার কেউ সুযোগ বুঝে ইজিবাইক নিয়ে পালিয়ে যেতেন। অন্য সদস্যরা চোরাই ইজিবাইক এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর ও বিক্রির কাজে যুক্ত ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে চক্রের আরও কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে নুর ইসলাম ও হাসানসহ আরও কয়েকজন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের পরিচয় যাচাই, শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার নয়, জনগণের জন্য কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি : পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

বাংলাদেশে দরকার মিল্টনের মতো সৎ, সাহসী ও দক্ষ প্রশাসক

রামগতি ও কমলনগরে ইটভাটার দূষণ, কৃষিজমির মাটি কাটা এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে সংসদ সদস্যের চিঠি

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চুয়েটে অচলাবস্থার দায় কার, উপাচার্য নিয়োগে এমন জেদ কেন?

জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পুলিশের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ!

লক্ষ্মীপুরকে বিচার বিভাগের মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সিনিয়র জেলা ও দায়রা জজ

লক্ষ্মীপুরে সড়ক নির্মাণে বারবার বরাদ্দ, বারবার ভোগান্তি

লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা

এই সম্পর্কিত আরও খবর