শিরোনাম
লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? খেলাধুলায় ফিরলে কিশোর-তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে- পুলিশ সুপার দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম অপকর্মের দায়েই আওয়ামী লীগের পতন, পুনর্বাসনের সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী সাংবাদিকের রক্ত ঝরলে রাষ্ট্রের বিবেকও রক্তাক্ত হয়
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশে দরকার মিল্টনের মতো সৎ, সাহসী ও দক্ষ প্রশাসক

প্রকাশিত:শনিবার ১৭ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৭ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অবৈধ দখল, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার রোধ করতে হলে প্রশাসনে আমূল পরিবর্তন আনতে হবে। শুধু পদ সৃষ্টি করে কিংবা কর্মকর্তাদের চেয়ারে বসিয়ে দেশ পরিচালনা করা যায় না। প্রয়োজন এমন প্রশাসক, যাঁরা সৎ, সাহসী, কর্মঠ, দক্ষ এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের মতো ব্যক্তিদের উদাহরণ সামনে রেখে সারাদেশে যোগ্য ও সাহসী প্রশাসক বাছাইয়ের উদ্যোগ নেওয়া জরুরি।

সরকারের প্রতি আমাদের স্পষ্ট আহ্বান- প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে দুর্নীতি, ঘুষ, কমিশন বাণিজ্য ও দায়িত্বহীনতার অভিযোগে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। জেলা থেকে মহানগর, উপজেলা থেকে স্থানীয় সরকার- প্রতিটি স্তরে যোগ্যতা, সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার ভিত্তিতে কর্মকর্তা নির্বাচন করুন। প্রশাসনিক পদ কোনো ব্যক্তির সুবিধা ভোগের জায়গা নয়; এটি জনগণের সেবা ও রাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ ব্যক্তিদের শুধু পদ আঁকড়ে থাকার সুযোগ দেওয়া হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হবে, আর দুর্নীতিবাজ চক্র আরও বেপরোয়া হয়ে উঠবে।

তবে মনে রাখতে হবে, শুধু সৎ হলেই চলবে না; হতে হবে কর্মতৎপর, সিদ্ধান্ত গ্রহণে দৃঢ় এবং অন্যায়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম। এমন অনেক ব্যক্তি আছেন, যাঁরা ব্যক্তিগতভাবে সৎ বলে পরিচিত হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ক্রিয়। তাঁদের চোখের সামনে অবৈধ দখল, ঘুষ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার চলতে থাকলেও তাঁরা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। এই নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ও সাহস থাকা সত্ত্বেও নীরব থাকা মানে দায়িত্বের সঙ্গে আপস করা। প্রশাসকের সততা তখনই অর্থবহ, যখন তা জনগণের বাস্তব সমস্যার সমাধানে প্রতিফলিত হয়।

আমাদের দেশে সৎ, দক্ষ ও সাহসী মানুষের অভাব নেই। কিন্তু স্বজনপ্রীতি, দলীয় বিবেচনা, তদবির এবং দুর্নীতির প্রভাব অনেক যোগ্য ব্যক্তির সামনে এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত করতে পারে। তাই সরকারকে স্বচ্ছ ও যাচাইযোগ্য প্রক্রিয়ায় কর্মকর্তাদের অতীত কর্মরেকর্ড, সম্পদের বিবরণ, পেশাগত দক্ষতা, সততা এবং অনিয়মের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করে নিয়োগ ও পদায়ন করতে হবে

সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনের মতো দুর্নীতির বিরুদ্ধে চ‌্যালেঞ্জ চুঁড়ে দেয়া ব্যক্তিদের উদাহরণ সামনে রেখে সরকারকে সৎ ও কর্মদক্ষ প্রশাসক চিহ্নিত করার উদ্যোগ নিতে হবে।

এখন আর লোকদেখানো সততার প্রচার নয়, চাই কাজে প্রমাণিত সততা। চাই এমন প্রশাসন, যেখানে অবৈধ দখলদার, ঘুষখোর, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় থাকবে না। সরকার যদি সত্যিই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, তাহলে অবিলম্বে সারাদেশে সৎ, সাহসী ও দক্ষ কর্মকর্তাদের বাছাই করে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে হবে। অন্যথায় সংস্কারের প্রতিশ্রুতি কাগজেই থেকে যাবে, আর সাধারণ মানুষকে ভুগতে হবে সেই পুরোনো অনিয়মের বোঝা।

লেখক,
মো: কামাল উদ্দিন হাওলাদার
সাবেক সভাপতি
লক্ষ্মীপুর প্রেসক্লাব।


আরও খবর




লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার নয়, জনগণের জন্য কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি : পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

বাংলাদেশে দরকার মিল্টনের মতো সৎ, সাহসী ও দক্ষ প্রশাসক

রামগতি ও কমলনগরে ইটভাটার দূষণ, কৃষিজমির মাটি কাটা এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে সংসদ সদস্যের চিঠি

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চুয়েটে অচলাবস্থার দায় কার, উপাচার্য নিয়োগে এমন জেদ কেন?

জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পুলিশের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ!

লক্ষ্মীপুরকে বিচার বিভাগের মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সিনিয়র জেলা ও দায়রা জজ

লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

লক্ষ্মীপুরে সড়ক নির্মাণে বারবার বরাদ্দ, বারবার ভোগান্তি

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার

দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা


এই সম্পর্কিত আরও খবর

চুয়েটে অচলাবস্থার দায় কার, উপাচার্য নিয়োগে এমন জেদ কেন?

পুলিশের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ!