
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের পুকুরে অবমুক্ত করার জন্য তাদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের প্রজনন ও বংশবিস্তারে সরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
























