শিরোনাম
লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? খেলাধুলায় ফিরলে কিশোর-তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে- পুলিশ সুপার দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম অপকর্মের দায়েই আওয়ামী লীগের পতন, পুনর্বাসনের সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী সাংবাদিকের রক্ত ঝরলে রাষ্ট্রের বিবেকও রক্তাক্ত হয়
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
সাংবাদিকতার পরিচয়ে ব্যক্তিগত সুবিধা আদায় ও প্রভাব বিস্তার বন্ধের আহ্বান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রকাশিত:বুধবার ২১ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বুধবার ২১ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

অনলাইন ডেস্ক: শিক্ষক কিংবা অন্য পেশায় কর্মরত কারও সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর এবং তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। অন্য পেশার সঙ্গে যুক্ত থেকে একই সময়ে সাংবাদিকতা করা পেশাগত শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই।’

তিনি বলেন, সাংবাদিকতার পরিচয় শুধু পদবি বা পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সাংবাদিকদের পালন করতে হয়। তাই সাংবাদিকতায় যুক্ত ব্যক্তিদের পেশাগত আচরণবিধি ও নীতিমালা মেনে চলা জরুরি।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম আরও বলেন, বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত অনেকেই সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যবসা করছেন, আবার কেউ অন্য পেশায় যুক্ত থেকেও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার পেশাগত স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত পরিচয় ও দায়িত্বের বিষয়টি স্পষ্ট থাকা প্রয়োজন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে একজন সাংবাদিককে ব্যক্তিগত, পেশাগত কিংবা ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। একই সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রকাশের সময় সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও জড়িত।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায়, প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।


আরও খবর




লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার নয়, জনগণের জন্য কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি : পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

বাংলাদেশে দরকার মিল্টনের মতো সৎ, সাহসী ও দক্ষ প্রশাসক

রামগতি ও কমলনগরে ইটভাটার দূষণ, কৃষিজমির মাটি কাটা এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে সংসদ সদস্যের চিঠি

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চুয়েটে অচলাবস্থার দায় কার, উপাচার্য নিয়োগে এমন জেদ কেন?

জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পুলিশের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ!

লক্ষ্মীপুরকে বিচার বিভাগের মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সিনিয়র জেলা ও দায়রা জজ

লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

লক্ষ্মীপুরে সড়ক নির্মাণে বারবার বরাদ্দ, বারবার ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার

জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে


এই সম্পর্কিত আরও খবর

ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার নয়, জনগণের জন্য কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি : পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

রামগতি ও কমলনগরে ইটভাটার দূষণ, কৃষিজমির মাটি কাটা এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে সংসদ সদস্যের চিঠি

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন?